সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ তিন নাম্বার ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি : সাবরাং সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগ তিন নং ওয়ার্ডের পূর্বনির্ধারিত সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

১ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় আলীর ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামসুল হকের সভাপতিত্বে সাধারন সম্পাদক জাফর আলম লেড়ুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসাইন।

সম্মেলন উদ্বোধন করেন সাবরাং সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল।

প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সব্বির আহমদ মেম্বার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম, এজাহার মিয়া, নজির আহমদ সীমান্ত, আওয়ামীগ নেতা মীর আহমদ, নুর মোহাম্মদ মেম্বার প্রমুখ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, জাফর আহমদ লেডু, আনু ফকির, বশির আহিমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুর হোসেন চেয়ারম্যান বলেন, প্রকৃত ত্যাগী আওয়ামীলীগ নেতা-কর্মীদের বিগত সময়ে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। এখন থেকে প্রকৃত আওয়ামীলীগ পরিবারের সন্তানরা, আওয়ামীলীগ নেতাকর্মীরা যাতে আর অবহেলার শিকার না হন সেব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া অনুপ্রবেশকারী দুর্নীতিবাজ ও মাদক সংশ্লিষ্টদের ব্যাপারে সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে। তারা যাতে দলের ভাবমুর্তি নষ্ট করতে না পারে।

পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শামসুল হক কে পুনরায় সভাপতি ও জাফর আলম লেড়ুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
sub 3 word council TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সুচনা হয়।