সংবাদ বিজ্ঞপ্তি : বেসরকারী উন্নয়ন এবং সংবাদকর্মী ফরিদুল আলমের মা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। কাল সকালে লেদা গোরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে।
২রা জুন রাত ১০টায় নয়াপাড়া টিডিএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্নীলা পশ্চিম লেদার মরহুম ইউছুপ আলীর সহধর্মিনী এবং বেসরকারী উন্নয়ন ও সংবাদকর্মী ফরিদুল আলমের মা আয়েশা খাতুন (৬০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজেইন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছেন। গত পরশু তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে বাড়ি আনা হয়। সন্ধ্যায় হঠাৎ তিনি অসুস্থতাবোধ করলে নয়াপাড়া টিডিএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কাল বৃহস্পতিবার সকাল ১১টায় লেদা কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাজার পর চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন।
এই উন্নয়ন ও সংবাদকর্মীর মায়ের মৃত্যুতে টেকনাফে কর্মরত বিভিন্ন সংবাদ কর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের লোকজন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
