পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা।
জাতীয় সংসদীয় কমিটির পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী হাবিবুন নাহার এমপি, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, সংসদীয় কমিটির সদস্য রেজাউল করিম বাবলু এমপি, খোদেজা নাসরিন এমপি, আক্তার হোসেন এমপি একই মন্ত্রণালয়ের সচিব আবদুল­াহ আল মোহসীন চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন (প্রশাসন), পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, বিভাগীয় বন কর্মকর্তাদ্বয় ও কমিটির সচিব ও সরকারের উপসচিব এ.কে.এম.জি কিবরিয়া, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকড়তাগণ সহ সাচিবিক দায়িত্ব পালনকারীরা।
সভায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের কারণে গত দু’বছরে বন ও পরিবেশের ক্ষয়ক্ষতি, বনভূমি সম্পূর্ণ উজাড় সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সভায় ক্ষতিগ্রস্ত এলাকায় বন বিশেষজ্ঞ ও গবেষকদের দিয়ে সরেজমিনে জরীপ ও পরিদর্শন করে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। জরীপ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে।
অনুষ্ঠিত সভায় সংসদীয় কমিটির অন্যতম সদস্য ও কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম বক্তব্যে পরিবেশ, বনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আহমদ এমপি ও প্রতিমন্ত্রী হাবিবুন নাহার এমপি,মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপিসহ কমিটির সামনে কক্সবাজার জেলার প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন এবং পরিবেশ রক্ষাংয় করুণীয় নির্ধারণে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের সুরক্ষার বিষয়টি আমলে রাখার প্রস্তাব দেন তিনি।
এমপি জাফর আলম বলেছেন, পর্যটন শহর কক্সবাজার জেলা হচ্ছে বাংলাদেশের হৃদপিন্ড। কক্সবাজার বাঁচলে বাংলাদেশ বাঁচতে। কক্সবাজার এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ বাংলাদেশের মধ্যে কক্সবাজার জেলা হচ্ছে একটি পর্যটন শহর। এটি বিশ্ব দরবারে সমাদৃত। অপরদিকে কক্সবাজারকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজরদারি রয়েছে। তিনি কক্সবাজারকে ঢেলে সাজাতে ইতোমধ্যে হাজার কোটি টাকা বরাদ্ধে অনেকগুলো মেগাউন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। এসব কারণে অমিত সম্ভাবনার জনপদ কক্সবাজারের পরিবেশের সুরক্ষা নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। #