আখতার হোসেন হীরু, টেকনাফ :
টেকনাফে ৪ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, বুধবার রাত ৭টার দিকে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা সাবরাং নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করেন। এসময় একটি সন্দেহজনক ট্রলারকে ধাওয়া করলে ট্রলারের যাত্রীরা নদীতে ঝাপ দিয়ে সাঁতরে কুলে উঠে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরে উক্ত বোটে তল্লাশী চালিয়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার করেন। জব্দ ইয়াবা আইনগত প্রক্রিয়া গ্রহন করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। এদিকে কোস্টগার্ড দাবী করেছে জব্দ ৪ লাখ ইয়াবার বাজার মূল্য ২০ কোটি টাকা।
