টেকনাফ লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাদ্দাম হোসাইন, হ্নীলা:
টেকনাফ লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে। গত ১অক্টোবর সকাল ১০টায় হতে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় পবিত্র আশুরা উপলক্ষ্যে কোরখানি, তাহালিম, খতমে গাউছিয়া শরীফ পাঠ করা হয়। দুপুর ১২টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আশুরার তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সুপার মাষ্টার জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন পালংখালীর মাওলানা আবুল হাশেম নুরী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক আলহাজ্ব মোঃ ছৈয়দ হোছাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রাজার ছড়া জামে মসজিদের খতিব,বড় ডেইল প্রাইমারীর প্রধান শিক্ষক মাওলানা শওকত আলী,মাইমুনা প্রাইমারীর সহকারী শিক্ষক মাওলানা আব্দুল জলিল, স্থানীয় মেম্বার শাহ আলম সিকদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, নুর মোহাম্মদ,আব্দুল শাকুর,মাষ্টার মুরতাজা হাসান,শিক্ষিকা রোকেয়া আক্তার,মাহফুজা পারভীন ডলি, রিনা আক্তার,সুমি আক্তার,স্থানীয় তালাল মোহাম্মদ,লাল মোহাম্মদ,হাজী মোঃ হোছন, ছালামত উল্লাহ ফকির,মাওলানা মোহাম্মদ মিয়া,মৌলভী বশির আহমদ,আব্দুস সালাম,আব্দুর রহিম প্রমুখ। সভায় বক্তারা বলেন,কারবালা ময়দা হয়রত রাসুল ( সাঃ) কলিজার টুকরা নাতি হযরত হোসাইন (রাঃ) স্বপরিবারে তাজা রক্ত বিসর্জনে শহীদ হওয়ার পর ইসলামের যে নতুন জাগরণের সৃষ্টি বহমান তা মুসলিম সমাজের সকলকে অনুসরণ-অনুকরণ করে পথচলার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। সভা শেষে বিশেষ মিলাদ পাঠের পর মুসল্লিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করা হয়। এরপর শত শত এতিম,মিসকিন,ফকির,মাদ্রাসার ছাত্রী ও স্থানীয়দের মধ্যে মহরম উপলক্ষ্যে বিশেষভাবে প্রস্তুতকৃত সাতদানার খিচুঁড়ি বিতরণ খাবার বিতরণ করা হয়।