টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ / মুহিবুল্লাহ : টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

সুত্র জানায়, ৩০আগষ্ট সকাল সাড়ে ৮টারদিকে রামু র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী জোহারের বাড়িতে অভিযান চালিয়ে হ্নীলা জাদিমোরা আলী আহমদের পুত্র মোঃ আলী জোহার (৩৭) কে আটক করে। আটক ব্যক্তির স্বীকারোক্তিমতে বসত-ঘরের খাটের নীচ হতে ৫ হাজার ৩শ ২০পিস ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য ২৬লক্ষ ৬০হাজার টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। #