কুমিল্লা থেকে পাচারকালে ফেন্সিডেল-গাঁজা বোঝাই মাইক্রোসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চাঁদপুর এর দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ জানুয়ারি ২০২২ ইং তারিখ ০৭০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চাঁদপুর জেলার কচুয়া থানাধীন জগৎপুর এলাকার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি মাইক্রোবাসকে তল্লাশী করে আসামী ১। মোঃ বিল্লাল (২০), পিতা- আবুল কালাম, সাং-বাটপাড়া ধনপুর এবং ২। মোঃ ফাহাদ (১৯), পিতা- ফরিদ মিয়া, সাং- বাগালপুর, উভয় থানা- সদর দক্ষিন, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ড্রাইভিং সীটের পিছনের সীটের উপরে ০৩ টি বস্তার ভিতর হতে ৩৯৮ বোতল ফেন্সিডিল এবং ১০কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।