টেকনাফ টুডে ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র সাথে পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির ১১ সদস্যের একটি মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল ৭ মার্চ ২০১৯ইং সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করেন। মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা তথা বাংলাদেশ সরকার কর্তৃক পূর্বাচল নতুন শহরে মুক্তিযোদ্ধাদের জন্য ১ হাজার ফ্ল্যাট বরাদ্ধের ঘোষণা কার্যকর করার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা মন্ত্রীর সাথে সাক্ষাত করেন। মুক্তিযোদ্ধাগণ সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রীর নিকট অনুরোধ জানান। মুক্তিযোদ্ধাদের পক্ষে মন্ত্রীর সাথে সাক্ষাত ও আলোচনায় অংশ নেন পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারী জেনারেল বীরমুক্তিযোদ্ধা ড. সাইফুল ইসলাম দিলদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ও পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল করিম মোলা, পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির সদস্যবৃন্দ যথাক্রমেঃ বীরমুক্তিযোদ্ধা কাজী মনির হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আলা উদ্দিন আহমদ, বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা এম এ সেলিম, বীরমুক্তিযোদ্ধা জি. কে. বাবুল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মুকিম এবং বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ ভূইয়া।
