পাকিস্তানে সাংবাদিক মুরিদ আব্বাসকে গুলি করে হত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পাকিস্তানের সাংবাদিক ও সঞ্চালক মুরিদ আব্বাসকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় দেশটির খায়াবান-ই-বুখারি এলাকার একটি ক্যাফের সামনে তাকে গুলি করে এক আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় মুরিদকে জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

‘জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার’-এর ডিরেক্টর সিমিন জামালি জানান, মুরিদকে খুব কাছ থেকে একাধিকবার গুলি করা হয়েছে। তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার বুকে ও পেটে একাধিক গুলি বিঁধে ছিল। তবে এখনও হত্যার কারণ উল্লেখ করেনি পাকিস্তান পুলিশ।