পরিবর্তনের অঙ্গীকারে সুশাসন নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ কাকারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে অবস্থিত হযরত শাহ ওমর (রা) পূন্যভুমিতে লেগেছে নির্বাচনী হাওয়া। শীতের শুরুতে কাকারা ইউনিয়নের প্রতিটি জনপদে চলছে নির্বাচনী যতসব হিসেবে নিকাশ। কারণ এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জনপদের প্রিয়মুখ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শাহাব উদ্দিন। সাবেক এই ছাত্রনেতা ২০১৬ সালের নির্বাচনে প্রার্থী হলেও পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে এবার তিনি দলের মনোনয়ন চাইলেও শেষপর্যন্ত নাগরিক কমিটি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন।
চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহাব উদ্দিন কাকারা ইউনিয়নের এসএমচরস্থ পুলেরছড়া গ্রামের মরহুম মনজুর আলম সওদাগরের ছেলে। প্রয়াত বাবার জনপ্রিয়তা এবং পারিবারিক ঐহিত্যগত সুনামের কারণে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবারের নির্বাচনে তিনি পেয়েছেন চশমা প্রতীক। মুলত রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন। বর্তমানে তিনি সকাল থেকে রাত অবদি ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা এমনকি অলিগলিতে চশমা প্রতীকের জন্য ভোট চেয়ে জনগনের দ্বারে দ্বারে যাচ্ছেন।
নির্বাচনী প্রচারনা, উঠান বৈঠক, কর্মীসভা ছাড়াও চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন প্রতিটি গ্রামে গিয়ে সববয়সের নারী-পুরুষ ভোটারদের মন জয়ের চেষ্ঠা করছেন। তিনি সবাইকে আশ^াস দিয়ে বলছেন, কাকারা ইউনিয়নে সুশাসন বলতে কিছু নেই। এক শ্রেণীর মানুষ কাকারাকে লুটেপুটে খাচ্ছেন। প্রতিটি গ্রামে দাপটশালীদের জয় জয়কার। এই অবস্থা চলতে পারেনা। তাই পরিবর্তনের অঙ্গীকারে আমি কাকারা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন বলছেন, ইনশাল্লাহ জনগনের অকুণ্ঠ সমর্থনে বিজয়ী হলে কাকারা ইউনিয়নে সর্বপ্রথম সুশাসন নিশ্চিত করবো। জনগনের অধিকার প্রতিষ্ঠা করবো। উন্নয়ন আর বরাদ্দ বন্টনের ক্ষেত্রে কোনধরণের বৈষম্য হবেনা। যা অতীতে হয়েছে। আগামীতে যাতে জনগনের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে সেইজন্য আমি প্রতিশ্রæতিবদ্ধ। আশাকরি প্রিয় কাকারাবাসি আগামী ২৮ নভেম্বর সারাদিন চশমা প্রতীকে ভোট দিয়ে আমাকে তাদের খাদেম হিসেবে কাজ করার সুযোগ দেবেন। ##