জেলা বিএনপির সদস্য মাষ্টার জাকের হোছাইন চৌধুরী স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা বিএনপির সদস্য,টেকনাফের প্রবীণ বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার মরহুম জাকের হোছাইন চৌধুরীসহ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের মরহুম নেতাকর্মীদের স্মরণে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Q TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১০ সেপ্টেম্বর সকাল ৯টায় টেকনাফ উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে খতমে কোরআন কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও টেকনাফের প্রবীণ বিএনপি নেতা মাষ্টার মরহুম জাকের হোছাইন চৌধুরীর বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায় মরহুমের স্মরণ ও কর্ম নিয়ে আলোচনা সভা টেকনাফ উপজেলা জিয়া পরিষদের সভাপতি মুরাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমদ শফি, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ,সিনিয়র সহসভাপতি মোঃ জুহুর আলম, যুগ্নসম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিন, সহসভাপতি মোহাম্মদ হাসান, মোহাম্মদ জামাল, মোহাম্মদ শফিক, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ, মোহাম্মদ শফি আলম, প্রচার সম্পাদক মোঃ রফিক,দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, হোয়াইক্যং ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোলতান আহমদ প্রমুখ। এতে বক্তারা বিএনপি পরিবারের উপর বর্তমান সরকারের দমন-পীড়নের সমালোচনা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এসবের মোকাবেলা করার আহবান জানানো হয়।

উক্ত সভার শেষে ১৯৭৮সাল হতে অদ্যবধি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হ্নীলা ইউনিয়নের বাসিন্দা ও টেকনাফ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ডাঃ শফিকুর রহমান,কক্সবাজার জেলা বিএনপির সদস্য, টেকনাফের প্রবীণ বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার মরহুম জাকের হোছাইন চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের ৪১জন, হোয়াইক্যং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীসহ ৭জন, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মাজেদসহ ৬জন, সাবরাং ইউনিয়নের হাজী ছৈয়দ আহমদ মেম্বারসহ ১৪জন, সেন্টমার্টিনের বিএনপি নেতা হাজী সোনা মিয়াসহ ১২জন, টেকনাফ সদর এবং পৌর এলাকার অজ্ঞাতনামাসহ মোট শতাধিক দায়িত্বশীল নেতাকর্মীদের বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্তিত নেতাকর্মী ও গরীব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ###