বার্তা পরিবেশক : গত ১৭জুন কক্সবাজার থেকে প্রকাশিত কক্সবাজার ভিশন অনলাইনে প্রকাশিত “ হ্নীলার আনোয়ার ইয়াবা ও অস্ত্র নিয়ে গ্রেফতার হলেও অধরা জাফর ও তার ছেলে ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা পৈত্রিক সম্পত্তি বিরোধের জেরধরে প্রতিপক্ষের সাজানো ষড়যন্ত্র ছাড়াই কিছুই না। প্রকৃত ঘটনা হচ্ছে আমাদের ঐক্যে দেখে এলাকার একটি প্রভাবশালী স্বশস্ত্র গ্রæপ এসব সম্পত্তি জবর দখলে নিতে ব্যর্থ হয়ে এই জাতীয় অপপ্রচারের আশ্রয় নিয়েছে।
উক্ত সংবাদ সম্পর্কে আমি দেশবাসীকে জানাতে চাই,আমার পিতা মৃত্যুর সময় বসত-ভিটা ছাড়া ৮ একর চাষযোগ্য জমি রেখে গেছে। এসব সম্পত্তি ভাগ-বাটোয়ারার পর আমরা প্রত্যেকে আলাদা সংসার করে আসছি। কিন্তু পৈত্রিক সম্পত্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকাটাই তাদের মাথা ব্যথার কারণ। সংবাদে উল্লেখিত আমার ভাই আনোয়ার সুবিধাভোগী মহলের ছত্র-ছায়া থেকে ফিরে স্বাভাবিক জীবনে আসায় চক্রান্ত করে তাকে অস্ত্র ও ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।
আমি ছোটকাল থেকে এখনো পর্যন্ত পৈত্রিক সম্পত্তি আর বর্গা নিয়ে মৌসুমী আমন, শাক-সবজি ও লবণ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। যা এলাকার মেম্বার, চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও সচেতন মহল অবগত রয়েছে। আমার ছেলে সম্প্রতি হ্নীলা হাইস্কুল থেকে এসএসসি পাস করেছে।
আমার নামে বিভিন্ন জেলায় মামলা থাকলে প্রকাশ্যে চলাফেরা করতে পারতাম না। আমি ও আমার ছেলে মাদক জাতীয় অপকর্মে সংশ্লিষ্ট না বলেই আজকের প্রকাশ্যে বুক ফুলিয়ে চলাফেরা করতে পারি। এসব উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি কোন প্রকৃতির লোক তা তদন্ত করার জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি বিনয় আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
জাফর আলম
পিতা-মরহুম হাজী রুহুল আমিন
কোনার পাড়া, উলুচামরী,হ্নীলা। #
