শাহীনশাহ, টেকনাফ :
টেকনাফে মা বাবার সাথে অভিমান করে এক কিশোরী আতœহত্যা করেছে। রোববার বিকেল সাড়ে ৫ টায় হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামে নিজ বাড়িতে আতœহত্যা করে কিশোরী। সে স্থানীয় শামসুল আলমের কণ্যা রোকসানা আক্তার (১২)। জানা গেছে, একদিন আগে পারিবারিক কাজে মন না দেওয়ায় কিশোরীর গালমন্দ কওে তার মা। তখন থেকে সে অভিমান করে থাকে। বাড়ির লোকজন অনুপস্থিতের সুযোগে বাড়িতে নিজের ওড়না দিয়ে সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। পাশের আতœীয়ের বাড়ি থেকে ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে মা। এ সময় শোর চিৎকারে পাশের লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে নিহত কিশোরীকে নিচে নামানো হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সুব্রত রায় জানান, কিশোরীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।
