টেকনাফ টুডে ডটকম |
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শীলখালী বিজিবি চেকপোষ্টে তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের ৩ যাত্রীকে ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃতরা সকলে টেকনাফের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫হাজার ৪শ ৬০পিচ ইয়াবা। এঘটনায় প্রাইভেট কারটি (চট্ট মেট্টো-ঘ- ১১-৭৭৭৫) জব্দ করা হয়েছে। ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
৩১ মার্চ শনিবার দুপুর ১টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোষ্টের হাবিলদার মো. বাচ্চু মৃধার নেতৃত্বে জওয়ানরা ইয়াবাসহ তাদেরকে আটক করেন।

আটককৃতরা হচ্ছে সিকদার পাড়া এলাকার আজিনুর আহমদের ছেলে মো. জসিম উদ্দিন(২২), মোঃ আব্দুল মোন্নাফের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৮) ও অলিয়াবাদ এলাকার মোঃ আব্দুল গফুরের স্ত্রী সাবিনা আক্তার (২০)।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, শীলখালী অস্থায়ী চেকপোস্টের জওয়ানরা নিয়মিত তল্লাশী কালে সন্দেহ হলে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে সিটের সাথে অভিনব উপায়ে লুকানো ইয়াবাগুলো উদ্ধার করেন। এছাড়া নগদ ২২ হাজার ৬০ টাকা ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
জব্দ ইয়াবা, প্রাইভেট কার সহ মালামালের মূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
