টেকনাফ হাকিম আলী মার্কেট কর্তৃপক্ষের ইফতার মাহফিল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ পৌরসভার আলহাজ্ব হাকিম আলী মার্কেটে কর্তৃপক্ষের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টিভিএস শোরুম এবং ইয়ার৭১ টেকনাফ ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার এসোসিয়েশন উপদেষ্টা মোশাররফ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং মারোত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মানসিক রোগীদের তহবিল মারোত কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পি এম এ চেয়ারম্যান শাহ আলম, ঢাকা ব্যাংক অপারেশন ম্যানেজার শরীফ নেওয়াজ, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যাকমো সাখাওয়াত হোসেন মিঠু, ঢাকা ব্যাংক কর্মকর্তা এমরান হোসাইন, ইমরানুল ইসলাম, শামিম আবেদ, নুরুল বশর, রকিবুল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্স এর মশিউর রহমান, হামিদুর রহমান, পিএমএ সদস্য মিজানুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফোরাম নেতা মাহমুদুল হক মুন্না, ওমর ফারুক, রাশেদুল ইসলাম প্রমুখ। ইফতার পুর্ব দোয়া পরিচালনা করেন মার্কেট মসজিদের পেশ ইমাম।