টেকনাফ শামলাপুর বাজারে কাপড় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া শামলাপুর বাজারে সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান খোলার দায়ে এক কাপড় ব্যবসায়ীকে১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা ইউএনও সাইফুল্লাহ ইসলাম।

জানা যায়, মঙ্গলবার (৭এপ্রিল) দুপুরের সময় শামলাপুর বাজারে অভিযান পরিচালনা করে জাকের স্টোর নামের কাপড়ের দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। জাকির স্টোর সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখেছিলেন।

উল্লেখ্য বৈশ্বিক কভিড১৯ সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউনসহ হোম কোয়ারান্টাইন।করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে নাগরিকদের অপ্রয়োজনীয় বাড়ি থেকে বের না হতে সরকার আদেশ নির্দেশ প্রদান করেছেন ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট ছাড়া বিভিন্ন শপিং মলল।কাপড় চোপড়ের দোকান বন্ধ রাখতে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। সরকারের নির্দেশনা পালন করতে সারাদেশের ন্যায় কক্সবাজার জেলা প্রশাসন কঠোরভাবে মাঠে নেমেছে। কিন্তু অনেক স্থানে এখনো সরকারের এ নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রেখেছেন অনেকে। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।

এসময় সকল ব্যবসায়ীকে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে,ঔষুধের দোকানগুলো খোলা থাকবে বলেও জানান তিনি।