BHRC ময়মনসিংহ আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র ময়মনসিংহ আঞ্চলিক মানবাধিকার সম্মেলন ১৫ সেপ্টেম্বর ২০১৮ রোজ শনিবার সকাল ৯:৩০টায় এড. তারেক স্মৃতি অডিটোরিয়াম টাউনহল ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার। সম্মেলনে সভাপতিত্ব করেন BHRC’র ময়মনসিংহ বিভাগীয় গভর্নর এড. এএইচএম খালেকুজ্জামান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরসভা মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।
স্বাগত বক্তব্য রাখেন BHRC ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী এড. শিব্বির আহমেদ লিটন।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHRC ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম চুন্নু।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHRC শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ, নেত্রকোনা জেলা শাখার সভাপতি এড. রেজাউল করিম, কিশোরগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ শাহনেওয়াজ গাজী, ময়মনসিংহ মহিলা শাখার সভাপতি এড. রায়হানা খান, ময়মনসিংহ বাণিজ্যিক শাখার সভাপতি মোঃ মতিউর রহমান রবিন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHRC কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান জাহাঙ্গীর, ময়মনসিংহ মহানগর বাণিজ্যিক শাখার সভাপতি আব্দুর রব মোশরফ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন শাখার সাধারণ সম্পাদক মোঃ মফিজ নুর খোকা, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এড. শক্তি পদ পাল, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মহিবুর রহমান লিটন, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সুফিউর রহমান, ময়মনসিংহ বাণিজ্যিক শাখার সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাণিজ্যিক শাখার সাধারণ সম্পাদক শংকর সাহা।
সম্মেলন ময়মনসিংহ অঞ্চলের সহস্রাধিক মানবাধিকার কর্মী যোগ দেন।