নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং বিজয়ের সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
দিনের শুরুতে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলশাদ আঞ্জুমান রুমার নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের স্বরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। তাঁর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলশাদ আঞ্জুমান রুমার নেতৃত্বে সহকারি শিক্ষকবৃন্দ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের সদ্য নবনির্বাচিত চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।
এদিন সকালে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর সার্বিক তত্তাবধানে আলোচনা সভার আগে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মুক্তিযোদ্ধের বীর শহিদ ও জাতির জনক বঙ্গবন্ধু পরিবারবর্গের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##
