হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র মাসধরে নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার এক ছাত্র মাদ্রাসায় যাওয়ার নামে বের হয়ে প্রায় একমাস ধরে নিখোঁজ রয়েছে। কোন সুহৃদ ব্যক্তি এই ছাত্রের সন্ধান পেলে নিম্ম ঠিকানা যোগাযোগের আহবান জানানো হয়েছে।

জানা যায়,গত ৩১ অক্টোবর (রবিবার) সকাল ৯টারদিকে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালীর মোঃ শফি সওদাগরের ভাতিজা ও মোঃ হোছাইনের ১মপুত্র এবং হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ২য় জামাতের ছাত্র মোঃ ইরফান (১৩) মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর তাকে সম্ভাব্য স্থান এবং প্রতিবেশীদের নিকট খোঁজাখুজি করে পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা, পরনে লুঙ্গি এবং মাইট্টা কালারের কূর্তা ছিল। সে পরিবারে ২ভাই এবং ২ বোনের মধ্যে সবার বড়। তার শোকে গর্ভধারণী মা কাতর এবং শিক্ষক ও স্বজনেরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।

কোন সুহৃদবান ব্যক্তি এই ছেলের সন্ধান পেলে নিম্মোক্ত মোবাইল নং-০১৮৫৯-৯১০৯০২ ; ০১৮৭৫-২৭৪০০৫ ; ০১৮৬৬-৩৮২৭৭৭ নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ###