কুমিল্লা চৌদ্দগ্রামে ১০৫কেজি গাঁজাসহ মাদক কারবারী সিন্ডিকেটের ৪ সদস্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম র‌্যাব-৭ এর আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ স্থানীয় মাদক কারবারী সিন্ডিকেটের ৪জন সদস্যকে আটক করেছে।

সুত্র জানায়, ১৮ মার্চ ভোররাত ৪টারদিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার উজিরপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে কুমিল্লা জেলা শহরের সদর দক্ষিণে একবালিয়া গ্রামের মোঃ বাচ্ছু মিয়ার পুত্র মোঃ মফিজ (৪০), হোসেন আলীর পুত্র মোঃ আরিফ হোসেন (২৩), কোতোয়ালী থানার কুটিশহর এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ সেলিম (৩০) এবং আবু তাহেরের পুত্র মোঃ মঞ্জিল (৩৫) কে আটক করে। পরে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্ত মতে আসামীদের হেফাজতে থাকা ৫টি পাটের বস্তার ভিতর হতে মোট ১০৫ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম র‌্যাক-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।