টেকনাফে ২৭সেপ্টেম্বর আল্লামা শফিক ফাউন্ডেশনের ইসলামী সম্মেলন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বার্তা পরিবেশক:টেকনাফ পৌর এলাকায় আর্তমানবতা,সমাজ সংস্কার ও দাওয়াতি কার্যক্রমের বিশ্বস্থ প্রতিষ্ঠান আল্লামা শফিক আহমদ (রাহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সম্মেলন আগামী ২৭সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ডঃ একেএম ইকবাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল কুয়াকাটার আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিক। উক্ত মহতী ধর্মীয় দাওয়াতী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।