সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের সমাপনী পরীক্ষার্থীদের অভিভাবক নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই সোমবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক এইচ এম কামালের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক হাবীব উল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এসএমসি সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এমএমসি সহ সভাপতি মো: আলম বাহাদুর, অভিভাবক প্রতিনিধি সেবর অালম, শিক্ষক আলী আকবর, আরিফ হাসান, শিক্ষক সাইফুল ইসলামসহ সমাপনী পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
সমাবেশে বক্তাগণ বলেন,আসন্ন সমাপনী পরীক্ষায় সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে সেজন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ সম্মিলিত প্রচেষ্টা চালাবেন।
