বিশেষ প্রতিবেদক : সীমান্ত উপজেলা টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ফুটবল একাডেমীর উদ্যোগে আয়োজিত উনছিপ্রাং ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ জাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে হোয়াইক্যং ইউপির উনছিপ্রাং ফুটবল খেলার মাঠে টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে একদিকে অংশগ্রহণ করেন ঝিমংখালী ফুটবল একাদশ অপরদিকে উনছিপ্রাং আব্দুল্লাহ বাহিনী ফুটবল টিম। উনছিপ্রাং আব্দুল্লাহ বাহিনী ফুটবল টিম কে (১-০) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে ঝিমং খালী ফুটবল একাদশ।
উক্ত খেলাই প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন এডভোকেট রশিদুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথক্রমে বিশিষ্ট সাংবাদিক তাহের নঈম,মাহফুজুর রহমান,যুবনেতা আব্দুল কুদ্দুস,হেলাল,নুরুল আলম,নিকেল বড়ুয়া,বাবু বড়ুয়া,আজিজুর রহমান বাদশা আব্দু শুাক্কুর,মুফিজুল আলম,জাহাঙ্গীর আলম ও উপজেলা থেকে আগত ক্রীড়াপ্রেমি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত ফাইনাল খেলার ম্যাচ উদ্ভোধক উপস্থিত ছিলেন ছাত্রনেতা আনোয়ার পাশা।
উক্ত ফাইনাল ম্যাচ’র সভাপতিত্বে ছিলেন,খোরশেদ আলম। আয়োজক কমিটির সাভাপতি আরমান, সিঃ সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আরফাত, কোষাধ্যক্ষ আবুল কালাম, সিঃ সদস্য শাকের ডালিম,মোস্তফা কামাল লাদেন।
অতিথি বৃন্দরা চ্যাম্পিয়ন-রানার্স আপ হওয়া দল গুলোর হাতে ট্রফি ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি প্রদান করেন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরণের টুর্ণামেন্ট তথা খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। কারণ পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় মনোনিবেশ থাকলে তরুণ-যুবকেরা মাদকে জড়ানোসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে বলে মনে করেন এবং উনছিপ্রাং ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
