চকরিয়ায় ৬টি মামলার আসামি ও চোর চক্রের হোতা শফিক গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়ায় পুলিশের অভিযানে মোটর সাইকেল চোর চক্রের অন্যতম হোতা ও একাধিক মামলার পলাতক আসামি শফিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী’র নেতৃত্বে পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শফিক কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার মোজাহের আহমদের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার মোজাহের আহমদের ছেলে গ্রেফতারকৃত শফিকের বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অভিযোগসহ থানায় ৬টি মামলা রয়েছে। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শফিক কিছুদিন আগে তুচ্ছ ঘটনার জেরে হামলা চালিয়ে কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজকে বেধম মারধর করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন আক্রান্ত ওই ছাত্রলীগ নেতা।