চকরিয়ায় ছেলেধরা গুজব ও মরণব্যাধি ডেঙ্গু প্রতিরোধে ১৮ ইউনিয়নে সচেতনতামুলক র‌্যালী ও সমাবেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : ছেলেধরা গুজবের বিপক্ষে জনসচেতনতা বাড়াতে ও মরণব্যাধি ডেঙ্গু প্রতিরোধে করূণীয় জানাতে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জনসচেতনতামুলক র‌্যালী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এদিন একইসঙ্গে উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে একযোগে উল্লেখিত বিষয়ে সচেতনতা মুলক র‌্যালী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, “আইন নিজের হাতে তুলে নিবেন না” ¯েøাগানে জনগণকে সচেতন করার অভিপ্রায়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পরিষদ চত্বর থেকে জনসচেতনতামূলক র‌্যালীটি বের হয়ে কোট সেন্টারস্থ প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে র‌্যালীটি শেষ হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের তত্ত¡াবধানে অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ সম্পাদক ও উপজেলা রেড়ক্রিসেন্ট সোসাইটির টিমলিডার আলহাজ মো.নুরুল আবচার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.হামিদুল­াহ মিয়া, উপজেলা প্রকৌশলী এলজিইডি কমল কান্তি পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মাসুদুর রহমান, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ, পৌরসভার ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.জামাল উদ্দিন, পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু প্রমূখ। এছাড়াও বর্ণাঢ্য র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে একইদিন অনুষ্ঠিত উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে একযোগে অনুষ্ঠিত সচেতনতা মুলক র‌্যালী-সমাবেশে নেতৃত্ব দেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তাদের সঙ্গে অংশনেন ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি। #