ধানক্ষেত থেকে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি :
কক্সসবাজারের উখিয়া কুতুপালং এলাকায় ধানক্ষেত থেকে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর ১২টার দিকে কুতুপালং লম্বাশিয়া এলাকায় ধানক্ষেত থেকে রোকেয়া বেগম (৪০) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। নিহত নারী মধুরছড়া ক্যাম্প ৩ এর ব্লক এ/৮বি’র মৃত রফিকের স্ত্রী।

উখিয়া থানার উপ-পরিদর্শক মো. সালমান জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের ছেলে ওবায়দুল্লাহ তার মা’র মরদেহ শনাক্ত করে। ময়নাতদন্তে জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। তবে এখনো পর্যন্ত মৃত্যুর কারন জানা যায়নি।

স্থানীয় ইউপি মেম্বার হেলাল উদ্দিন জানান, সকালে ধানক্ষেতে কাজ করতে গেলে শ্রমিকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শরীরে আঘাতের চিহ্ন থাকায় ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে ধারনা করছেন স্থানীয়রা।