কক্সবাজারে আবাসিক হোটেলে চাকুরীর আড়ালে ইয়াবা ব্যবসা : হ্নীলার এক সহযোগীসহ ম্যানেজার আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার শহরে অভিযান চালিয়ে হ্নীলার এক সহযোগীসহ এক হোটেল ম্যানেজারকে আটক করেছে।
জানা যায়, ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ক্রেতা সেজে ফায়ার সার্ভিস সংলগ্ন হোটেল আল- মুবিন কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৪হাজার ১শ ২০পিস ইয়াবাসহ চকরিয়ার ডুলাহাজরার শাহ সুজাপুর গ্রামের মৃত ইউনুছের পুত্র ও হোটেল ম্যানেজার আবদুর রহিম (৪৮) এবং তার সহযোগী টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিমকদার পাড়ার সৈয়দ আহমদের পুত্র মোঃ ইদ্রিছ (৫০) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে।