টেকনাফে জলাবদ্ধাতা নিরসনে কায়ুকখালী খাল দখলমুক্ত করা সহ চার দফা দাবী বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রুবায়েদ এর

লেখক: অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

টেকনাফে জলাবদ্ধাতা নিরসনে কায়ুকখালী খাল দখলমুক্ত করা সহ চার দফা দাবী ানিছে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রুবায়েদ হোসাইন।

টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক বরাবরে তিনি িএ আবেদন জানান

টেকনাফ টুডের হাতে আসা তার আবেদনের কপিটি নিম্নে তুলে ধরা হলো

 

তারিখ: ০৭-০৭-২০২৫ইং
সম্মানিত
প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র)
টেকনাফ পৌরসভা

বিষয়: অধিকার আদায় প্রসঙ্গে।

জনাব, সালাম ও মঙ্গল কামনা করে একটি জরুরী বিষয়ে আবেদন করছি যে, আমরা আপনার শাসনাধীন শহর টেকনাফ পৌরসভার বাসিন্দা হয়৷ টেকনাফ পৌরসভায় প্রতি বৎসর বর্ষাকাল ও আবহাওয়ার প্রতিকূলতা নেমে আসলে মানুষের বসতবাড়ি ও চলাচলের রাস্তা পানিতে ডুবে যায়।
আশেপাশের খালগুলো বিগত সরকারের অনিয়ম ও অসচেতনতার কারণে ভরাট হয়ে পড়েছে এবং মাথা খিলা দখল করে রেখেছে কিছু অসাধু মহল। আমরা এ-র অবসান চাই এবং যথাদ্রুত খাল খননের প্রকল্প হাতে নেওয়া ও উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য বিনীত ভাবে আরজ করছি। উক্ত বিষয়ে নিম্নে কিছু দাবি রাখছি।

মহোদয়, আপনি একজন যথেষ্ট পরিশ্রমী ও পারদর্শী শাসক হিসেবে আমরা সমাজের বাসিন্দারা অবগত আছি। আমরা আশা রাখছি খুব শীগ্রই নিন্মে উল্লেখিত দাবি-দাওয়া আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের আশার প্রতিফলন ঘটাবেন।

আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুক, আমিন।

দাবি সমূহ:-
১। কায়ূকখালী খালের মাথা খিলা দখল করা সকল ঘর/দোকানকে আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের বিষয়ে লিগেল নোটিশ জারি করা।
২। নাইট্যং পাড়ার ভেতরে পাহাড় ঘেঁষা রাস্তাটি যথাযথ মেরামত করা এবং ভবিষ্যতে দূর্ঘটনা এড়াতে ফরেস্ট ডিপার্টমেন্ট, এক্সেন মহোদয় ও কূটনৈতিকদের সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া।
৩। খাল খননের পাশাপাশি উভয় সাইডে ওয়াল দিয়ে নিচে পর্যটক এরিয়ার মতন বোট চলাচল রাস্তা করা এবং ওয়ালের উপরে ঢালাই করে সে স্থানে ফুটপাত সড়িয়ে নেওয়া।
৪। ক্ষতিগ্রস্ত পরিবারের দেখবালের বিষয়ে খেয়াল রাখা।

আবেদনকারী
পৌরসভার সকল জনগনের পক্ষ থেকে
রুবায়েত হোসাইন
ছাত্র প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ।