টেকনাফ মেরিন ড্রাইভে সড়কে এনজিওর গাড়ীর ধাক্কায় এক শিশুর করুন মৃত্যু!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভুলু : টেকনাফ বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কে আবারও সড়ক দুর্ঘটনায় এক অবুঝ শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে!তথ্য সুত্রে জানা যায়,গতকাল বাহারছড়া মেরিন ড্রাইভ বিজিবি চেকপোষ্টের নিকটবর্তী চকিদার পাড়া এলাকায় টেকনাফ থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী রেড-ক্রিসেন্ট এনজিওতে কর্মরত ঢাকামেট্রো-ছ-১১-১৩২২৬৬ নাম্বারের বেপরোয়া একটি মাইক্রোবাসের ধাক্কায় নুরুল কাউছার নামে ১০ বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে বাহারছড়া ইউনিয়ন চকিদার পাড়ার সিএনজি চালক আকবর আলীর পূত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ বাহারছড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান,
গতকাল ৪ নভেম্বর সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে টেকনাফ থেকে আসা রেড ক্রিসেন্টের ভাড়া করা একটি মাইক্রো বাসের ধাক্কায় ছেলেটি মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকামেট্রো-ছ-১১-১৩২২৬৬ নাম্বারে ঘাতক গাড়িটিকে জব্দ করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি ময়না তদন্ত শেষ করার পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান,তারা উভয় পক্ষ আলাপ আলোচনা করে ঘটনাটি সমাধান করে লাশটির দাফন সম্পন্ন করেছে।###