বিশেষ প্রতিবেদক : স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ২১এপ্রিল বিকাল সাড়ে ৫টারদিকে যৌথবাহিনীর একটি আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং ইউপির ৯নং ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় যৌথবাহিনীর একটি দল অভিযানে যায়। এসময় স্থানীয় আব্দুস সালাম ওরফে বাইট্টার পুত্র মোঃ রফিক প্রকাশ রফিক ডাকাত গ্রুপ অভিযানকারীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। অভিযান পরিচালনাকারী দল আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে ডাকাত সর্দার রফিক গুলিবিদ্ধ হয় বলে জানা যায়।
বেশ কিছুক্ষণ শ্বাসরুদ্ধকর অভিযানে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত মাদক কারবারী, অস্ত্রধারী ও পাহাড়ি অপহরণকারী ডাকাত দলের সর্দার রফিককে আটক করা হয় বলে স্থানীয় সুত্র দাবী করলেও যৌথবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। আহত ডাকাত রফিককে চিকিৎসার জন্য হ্নীলা সরকারী হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, হোয়াইক্যং ইউপির মিনা বাজারের আখতার উল্লাহ ও শাহেদসহ ৪জনকে অপহরণ করে। এরপর আখতার উল্লাহকে ঊনছিপ্রাং পাহাড়ে এবং শাহেদ উল্লাহকে উখিয়ার কালুমোরা পাহাড়ে গুলি করে হত্যার লাশ মাটি চাপা দেওয়া মামলার অন্যতম আসামী এই রফিক। অবশিষ্ট ২জনকে তৎকালীন প্রশাসন উদ্ধার করতে সক্ষম হয়। ওই ঘটনার ৭দিন পরে উলুবনিয়া সাদেককে হত্যা করে লাশ খালের ভিতর ফেলে রেখে দেয়। এছাড়া সে দীর্ঘদিন কুখ্যাত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সহযোগী হিসেবে ছিল।###
