কার ক্ষমতা বেশী? সরকার না রোহিঙ্গা দরদী এনজিওর?

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago
কার ক্ষমতা বেশী রোহিঙ্গা আস্ফালন করা এনজিওর : ছবি ও কথাঃ শ.ম.গফুর,উখিয়া।

কার ক্ষমতা বেশী রোহিঙ্গা আস্ফালন করা এনজিওর
নাকি সরকারের?এমন বাক্যটি বালুখালীর সর্বত্র উচ্চারিত
হচ্ছে। কারণ সামপ্রতিক সময়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় দিতে অতিউৎসাহী একটি চক্র বালুখালীতে নতুন রোহিঙ্গা বস্তি গড়ে তুলে। সরকারের বনবিভাগের বিপুল পরিমাণ বনভুমি জবর
দখল পুর্বক রোহিঙ্গাদের বস্তি নির্মাণ করে দিয়ে জমিদারী করছে। সরকারের অনুমতি প্রাপ্ত এনজিও বাদেও গোপনে
আরো কয়েকটি এনজিও সাহায্য -সহায়তা করে যাচ্ছে। গোপনে অজ্ঞাত এনজিওর প্রদত্ত নানা সামগ্রী থেকে ভাগ বসিয়ে সুবিধাবাদী চক্র রোহিঙ্গাদের উৎসাহ যোগাচ্ছে। তাতে মিয়ানমারে থাকা রোহিঙ্গারাও দেদারছে এপার বাংলায় এসে বস্তিতে আশ্রয় নিচ্ছে। নানা সুযোগ -সুবিধা প্রাপ্তির পাশাপশি এবার একটি এনজিও সংস্থা গড়ে তুলছে বিশালাকৃতির ব্যারাক ঘর। নির্মিত এই ঘরের জায়গা বনবিভাগের হলেও জমিদারি করছে স্থানীয় কিছু দাগী আসামী ও অপরাধ প্রকৃতির সিন্ডিকেটভুক্ত মানুষ। এ বিষয়ে সরকারের বনবিভাগ সহ প্রশাসনের টনক নড়বে কি? এই প্রশ্ন সচেতন দেশপ্রেমিক জনতার।