: কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও শাহপরীরদ্বীপ পশিচমপাড়া বঙ্গোপসাগর সৈকত থেকে আরও ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকা থেকে ওই দুই লাশ উদ্ধার করা হয়।
তাদের মধ্যে এক শিশু ও এক পুরুষের লাশ রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন,নদীতে ভাসমান অবস্থায় লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানান ওসি।
অপরদিকে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত থেকে এক নারী ও শিশুসহ আরো দু্টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত ১০টা ও বুধবার ভোর ৪টায় নাফ নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। তার মধ্যে বুধবার রাত ১০টা পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়।
