টেকনাফে পা*চা*রের প্রস্তুতিকালে ৬৬জন ভিকটিম উদ্ধার : আটক ৫ দা*লা*ল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের সাগর উপকূলীয় এলাকা দিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে পুলিশ বাহারছড়ার পাহাড়ি জনপদে অভিযান চালিয়ে নারী ১১জন,পুরুষ-১৮জন এবং শিশু ৩৭জনসহ মোট ৬৬জন ভিকটিমকে উদ্ধার করেছে। এই ঘটনায় বুলেট ও দেশীয় অস্ত্রাদিসহ ৫জনকে আটক করেছে। এছাড়া নামীয় ৭জনকে পলাতক ও অজ্ঞাতনামা ৯/১০জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সুত্র জানায়,২৯ডিসেম্বর ভোররাত সাড়ে ৩টারদিকে মামলার বাদী এসআই (নিরস্ত্র) বদিউল আলম সঙ্গীয় অভিযান পার্টির অফিসার ফোর্সসহ টেকনাফ মডেল থানার জিডি নং-১৪৭৯, তারিখ-২৮/১২/২০২৪ ইং মূলে উপজেলার উপকূলীয় জনপদ বাহারছড়ার ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া কবর স্থান সংলগ্ন কচ্চপিয়া পাহাড়ের উপর আব্দুল আমিনের অস্থায়ী তাবু ঘরে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা জোর পূর্বক কিছু নারী-পুরুষ ও শিশুদেরকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক রাখার গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় সর্ঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় টেকনাফ পৌরসভার শীলবনিয়া পাড়ার আব্দু শুক্কুরের পুত্র রাশেদ (২৫), স্থানীয় সোলতান আহমদের পুত্র সালেহ আহমদ (৩৫), নুরুল কবির (২৭), রশিদ আহমদের পুত্র সৈয়দ আলম (২৪) এবং সাবরাং কোয়াংছড়ি পাড়ায় অবস্থানরত চট্টগ্রামের সন্দীপের গাছুয়া ইউনিয়নের ইমান আলী চৌকিদার বাড়ির আব্দুল গফুরের পুত্র কামরুল ইসলাম ওরফে শিপন (৩২) কে আটক করতে সক্ষম হলেও অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত ভিকটিম ও সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী রাশেদ (২৫) এর পরিহিত হাফ প্যান্টের ডান পকেট হইতে ১নং আলামত ৪টি রাইফেলের গুলি, ২নং আসামী সালেহ আহমদের হাতে ১টি দেশীয় রামদা, ৩নং আসামী নুরুল কবির হতে ১টি কিরিচ উদ্ধার করা হয়। এরপর তালাবদ্ধ তাবু ঘর হতে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য জমায়েত করা ১৮জন, ১১জন মহিলা এবং শিশু-৩৭জন শিশুকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় বাহারছড়া কচ্ছপিয়ার নুর হোসেনের পুত্র কেফায়েত উল্লাহ (২৭), মমতাজের পুত্র আব্দুল আমিন ওরফে জসীম (৪০), স্থানীয় করাচি পাড়ার মোহাম্মদ হোসনের পুত্র সোলতান আহমদ (৩৬), কচ্ছপিয়ার হোছন আলীর পুত্র নুর মোহাম্মদ (৪৪), মৃত কবির আহমদের পুত্র ছৈয়দুল হক (৪০), জাফর আলমের পুত্র মোহাম্মদ জয়নাল (২৭) এবং সাবরাং আলীর ডেইলের জনৈক আব্দুল আমিন (৩৫) সহ নামীয় ৭জন এবং অজ্ঞাতনামা আরো ৯/১০ জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান,এই ঘটনায় উদ্ধারকৃত ভিকটিম, আটক দালাল ও উদ্ধারকৃত অস্ত্রাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ###