নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ভাঃসাধারন সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো, জাহাঙ্গীর আলম
কাজলের মা সুরুত আবজল (৭৫) বুধবার (২৪ মার্চ) বিকাল ৪টা ৪০ মিনিটের সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত লিভার ও কিডনির সমস্যায় ভূগছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি আর চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যু কালে তিনি স্বামী, দুই মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি ভালোবাসা গ্রামের আলহাজ্ব মৌলানা এমদাত মিয়ার সহধর্মিণী ও নাইক্ষ্যংছড়ির বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের এবং জোবাইরুল হক সওদাগরের আম্মা। মরহুমার মৃত্যুর খবর মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলকায় নেমে আসে শোকের ছায়া। একই দিন এশার নামাজের পর স্থানিয় জামে মসজিদের মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাহার জানাজার নামাজে অংশ নেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো, শফিউল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহাম্মদ, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, আলমগীর হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক মো,ইমরান, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আবছার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের
সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো, জয়নাল আবেদীন টুক্কু, তথ্য ও গবেষনা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী,নির্বাহি সদস্য মুফিজুর রহমান, সাংবাদিক মো, ইউনুছ,মো, তৈয়ব উল্লাহ,মামুদুল হক বাহাদুর,
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ বিন্দু ,কচ্ছপিয়া ইউপির চেয়ারম্যান, শিবির নেতা নেতা তৈয়ব উল্লাহ,স্থানীয় সর্দ্দার মোক্তার আহাম্মদ,মওলানা সিরাজ,হারু মিয়া মেম্বারসহ গন্যমান্য ব্যক্তি। জানাজার নামাজে ইমামতি করেন মওলানা আবদুল মালেক। জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।