সংবাদ বিজ্ঞপ্তি :
নয়াপাড়া রেজিষ্ট্রার্ড এপিবিএন ক্যাম্পের সহকারি পুলিশ সুপার এটিএম তোফাজ্জল হোসেন এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফয়জুল আজিম নোমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০৮/১১/২০২০ খ্রিঃ তারিখ ০৩:৩০ ঘটিকার সময় জাকির ডাকাত প্রকাশ জকির ডাকাতকে গ্রেফতারের লক্ষ্যে নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান পরিচালনা করে।
ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ (এক) টি একনালা বন্দুক, ০৩ (তিন) রাউন্ড কার্তুজ এবং অবৈধ মাদকদ্রব্য ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানকারী এপিবিএন দল উল্লিখিত আলামত সমূহ পরিত্যক্ত অবস্থায় জব্দতালিকামূলে উদ্ধার করে।
