টেকনাফে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত পাহাড় ধ্বসের আশংকা

লেখক: মুহাম্মদ জুবাইর, টেকনাফ
প্রকাশ: ২ years ago

টেকনাফে গত কয়েকদিন ধরে টানা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারী ও টানা বর্ষণে উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত সহ পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের প্রাণহানির আশংকাও রয়েছে।পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে বেড়ে গেছে নাফ নদী ও  খালের পানি।

সরেজমিন ঘুরে দেখা যায়, টেকনাফের বাহারছড়া, হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর, পৌরসভার পুরাতন পল্লান পাড়াসহ বেশ কিছু এলাকায় স্থানীয় ভূমিহীন ও পুরাতন রোহিঙ্গা বসতি স্থাপন করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করে আসছেন।

মৃত্যুঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসরত কয়েকজন বাসিন্দা জানান, ‘এখানে আমরা বছরের পর বছর বসবাস করছি। অন্য কোথাও আমাদের থাকার জায়গা নেই। কয়েক বছর আগে টেকনাফে পাহাড় ধ্বসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটলেও পাহাড় ধ্বস রোধে নেই কোনো স্থায়ী টেকসই ব্যবস্থাপনা বা পরিকল্পনা। ফলে প্রতি বছর পাহাড় ধ্বস বা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। পাহাড় কেটে পাদদেশে কিংবা পাহাড়ের ওপর বাস করা মানুষগুলোর বেশিরভাগ গরীব অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। বিকল্প উপায় না পেয়ে বছরের পর বছর তারা এখানে বসবাস করে আসছেন।

পাহাড়ে বসবাসরত আজিজুল হক জানান, মৃত্যুঝুঁকি জেনেও বাধ্য হয়ে এখানে তারা বসবাস করছেন। প্রতি বছর বর্ষা এলে পাহাড়ে বসবাসরতদের মাঝে আতঙ্ক বাড়ে। টানা ওভারী বৃষ্টি হলে পাহাড় ধ্বসের আশংকায় পরিবারের লোকজন নির্ঘুম রাত কাটাই বলেও জানান তিনি।

উপজেলার কয়েকজন সচেতন ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসে পড়ার আশংকা রয়েছে। অবৈধভাবে সমতল ভূমির মাটি কাটাতে বৃষ্টির পানি জমে প্লাবিত এবং বিভিন্ন জায়গায় পাহাড়ের আশপাশে কর্তনকরার কারনে পাহাড় ধ্বসে পড়তে পারে।