নিজস্ব প্রতিনিধি : উখিয়ার একটি জনসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে উপহাস মূলক বক্তব্য প্রদান করায় টেকনাফ উপজেলা যুবলীগের শোক সভায় সেই বক্তাকে সাবধান করলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর সহ নেতৃবৃন্দ।
আজ ৩১ আগস্ট দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন শোকের মাসে খন্দকার মোশতাকের অনুসারীরা আবারো দলকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে, দলের মধ্যে নানা ভাবে গ্রুপিং সৃষ্টি করা হচ্ছে। টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে প্রতিহত করা হবে বলে ঘোষনা দেন তিনি।
জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে থেমে থাকেনি ঘাতকরা ২১শে আগস্ট আবারো গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায় তারা।
প্রধান বক্তার বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে ঢেলে সাজাতে হবে। যাতে আওয়ামীলীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত হয়। তিনি আরো বলেন, যারা ৭১ এর পরাজিত শক্তি জামাত শিবিরেরর সাথে আঁতাত রেখে চলবেন তারা কখনো যুবলীগ করতে পারেন না।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, টেকনাফে আওয়ামী পরিবারের উত্তরসূরীরা, বঙ্গবন্ধুর অনুসারীরা যতদিন বেঁচে থাকবেন ততদিন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীগের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, খন্দকার মোশতাকের অনুসারীরা এখনো দলের মধ্যে ঘাপতি মেরে রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবেরসর অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ আয়োজন করা হয়।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মৌলভী আজিজ উদ্দিন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানী, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন টেকনাফ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ফজলুল কবির উপজেলা যুবলীগ সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হামজালাল মেম্বার
টেকনাফ উপজেলা ছাত্রলীগসভাপতি সাইফুল ইসলাম মুন্না, বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান বাহার
টেকনাফ উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন জিকু
বাহারছড়া ইউনিয়ন শ্রমিক লীগ আহবায়ক খাইরুল বশর
রফিক আলমের সভাপতিত্ব এটিএম শামসুল আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, দুইদিন আগে উখিয়ায় এক আলোচনা সভায় সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বৈদ্য বলে আখ্যায়িত করেছিলেন। এ বক্তব্যের পর বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে। আওয়ামীলীগ নেতা কর্মীরা বলেছেন বদির উক্ত বক্তব্য রাজনৈতিক শিষ্ঠাচার বহির্ভুত বক্তব্য।
একজন বৈদ্য মূলত বিভিন্ন ধরনের প্রতারনামূলক কাজে জড়িত থাকে সেই ধরনের পেশার কারো সাথে জননেত্রী শেখ হাসিনার তুলনা করে তাকে অপমানিত করেছেন।