সাদ্দাম হোসাইন : সম্প্রতি দেশব্যাপী করোনা ভাইরাসের লকডাউনের কারণে বসত-বাড়িতে দূর্গত অবস্থায় মানবেতর দিনযাপনকারী হোয়াইক্যং ইউনিয়নের ৭শ অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে সরকারী চাল বিতরণ করা হয়েছে।
৩১মার্চ সকাল হতে হোয়াইক্যং ইউপি কমপ্লেক্সসহ ৮টি পয়েন্টে ১০কেজি করে ৭শ অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে সরকারী সাহায্যের চাউল বিতরণ করেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও ইউপি সচিব নুরুল হুদা। এসময় এলাকায় উপস্থিত স্ব স্ব ইউপি মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন। ###
