হুমায়ূন রশিদ : নবগঠিত উখিয়া বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা চেকপোস্টে অভিযান চালিয়ে ১৮হাজার ইয়াবা বোঝাই ইয়াবাসহ গৃহ পরিচারিকা এক কিশোরীকে গ্রেফতার করেছে। এলাকার সচেতনমহল প্রতিবন্ধি পরিবারের সদস্য এই কিশোরীকে মাদক বহণে ব্যবহার করা গডফাদারদের তদন্ত স্বাপেক্ষ আইনের আওতায় আনার দাবী উঠেছে।
সুত্র জানায়,৪এপ্রিল সকাল ১০টারদিকে সদস্য গঠিত উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি চেকপোস্টের সামনে গ্যাস পাম্প এর নিকটে সিএনজি হতে একজন যাত্রী নেমে বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার সময় চেকপোস্টে কর্তব্যরত বিজিবির পূর্ব নির্ধারিত সোর্সের বর্ণানার আলোকে সন্দেহ হওয়ায় কাঞ্জর পাড়ার জনৈক ব্যক্তির গৃহ পরিচারিকা এবং স্থানীয় প্রতিবন্ধি আবুল বাশারের মেয়ে মোছাঃ আমেনা (১৩) কে গ্রেফতার করে। এরপর কর্তব্যরত বিজিবি মহিলা সৈনিক দ্বারা তাকে তল্লাশী করে তার বাম পায়ের হাটুর নীচে ফিটিং অবস্থায় ৪ প্যাকেট এবং ডান পায়ের হাটুর নীচে ফিটিং অবস্থায় ৫প্যাকেটসহ মেট ৯টি কালো রং এর বায়ুরোধী প্যাকেটে ১৮হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান,জব্দকৃত ইয়াবা ও আটক আসামীর নামে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কাঞ্জর পাড়ার সচেতন মহল জানান,মেয়ের মা-বাবা প্রতিবন্ধি-হতদরিদ্র হওয়ায় পাশর্^বর্তী এক বাড়িতে গৃহ পরিচারিকার কাজ দেয়। সেখান হতে কোন মাদক কারবারী টাকার লোভে এই কিশোরী মেয়েকে ব্যবহার করেছে জানিনা। মামলার তদন্তকারী কর্মকর্তা দায়িত্বশীলতার সাথে বিষয়টি তদন্ত করে মাদকের চালান মালিককে সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। ###
