কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাপ্রধান
কক্সবাজার প্রতিনিধি-
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব এবং সর্বাত্বক সহায়তায় বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকতার পথ সুগম করছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী আধুনিকায়নের লক্ষে সশস্ত্র বাহিনীর উন্নয়নের রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে নতুন সংযোজিত লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টে কিউডব্লিউ ১৮এ মিসাইল সিস্টেম আমাদের আভিযানিক সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা। তিনি আরো বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন।

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজারের রামু পদাতিক ডিভিশনে নতুন সংযোজিত লাইট ট্যাংক ভিটি-৫ এবং কিউডব্লিউ ১৮এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো: আবু সাইদ সিদ্দিকী, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ফখরুল আহসানসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

