চকরিয়ায় ২৪ হাজার পরিবারে শীতের কম্বল বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ২৪ হাজার পরিবারের নারী-পুরুষ এবং মাদরাসা, হাফেজখানা, এতিমখানার শিক্ষার্থীর হাতে শীতের কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গত ৩০ ডিসেম্বর উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে দেড় হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন। সরকারি বরাদ্দের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগত তহবিলের অনুদানে গতকাল ১৮ জানুয়ারী পর্যন্ত ২০দিনে উপজেলা ও পৌরসভার বিভিন্ন জনপদে প্রায় ২৪ হাজার দুইশত গরীব পরিবারের নারী-পুরুষ ও মাদরাসা এতিমখানার শিক্ষার্থীর হাতে এসব কম্বল বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সুত্রে জানা গেছে, সরকারিভাবে তিনদফায় ২০ হাজার দুইশত কম্বল চকরিয়া উপজেলার জন্য বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ট বাড়তি কম্বল সমুহ উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অনুদানে দেয়া হয়েছে। চকরিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন জনপদে এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের সাথে প্রতিদিন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খন্দকার ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জোবায়ের হাসান, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সভাপতি জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, চকরিয়া থানা রাস্তার মাথার এ রহমান কমপ্লেক্স ও সিকদার প্লাজা মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক তরুন আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সহ-সভাপতি বাহাদুর হক, জয়নাল আবেদিন মেম্বার, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ কবির, উপজেলা চেয়ারম্যানের সহকারি পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মানিক প্রমুখ। এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনা গণমানুষের আস্থার ঠিকানা। জাতির পিতার সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে কাজের মাধ্যমে দেশের আপামর জনগনের মুখে হাসি ফুটাতেই কাজ করছেন। কারন বর্তমান সরকার জনকল্যানে কাক করতে বেশি বদ্ধপরিকর। তাঁর প্রমাণ আওয়ামীলীগের প্রতিটি সরকার আমলে দেশের মানুষ পেয়েছে। তিনি বলেন, উন্নয়ন অগ্রগতির মাধ্যমে সেই তলাবিহীন ঝুঁড়ির বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন সরকার প্রধান। সেই লক্ষ্যেই দেশের প্রতিটি জনপদে এখন উন্নয়নের সুফল মানুষের কাছে পৌছাঁনো হচ্ছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম উপস্থিত জনগনের উদ্দেশ্যে আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও জনগনের ভাগ্য উন্নয়নের জন্য আবারও আওয়ামীলীগ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনা মানুষের সু:খ দু:খের সাথে আছেন, আগামীতেও পাশে থাকবেন। সরকারের সুফল জনগনের কাছে আরো বেশি পৌছাঁতে তিনি আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে উন্নয়নের প্রতীক নোকা মার্কায় ভোট দিয়ে স্বনির্ভর বাংলাদেশ বির্নিমানে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য সকলকে আহবান জানান। #