এম.জিয়াবুল হক : ২০২০ সালের ১৪ মে ভোররাতে ভুমিদুস্য সন্ত্রাসীদের আগুন তান্ডবে বাস্তভিটা হারান চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ভাঙ্গারচর এলাকার প্রান্তিক জনগোষ্টির ২৭টি পরিবারের পাশে এবার শীতের কম্বল নিয়ে হাজির হয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-এক) ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী।
বুধবার ৩ ফেব্রæয়ারী সকালে তিনি কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ভাঙ্গারচর এলাকায় পুড়ে যাওয়া সেই ২৭টি ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারকে দেখতে যান। ওইসময় তিনি ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের নারী-পুরুষ সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে একটি করে শীতের কম্বল বিতরণ করেন। এছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার আরও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের সি যুগ্ম আহবায়ক নুরুল মোস্তফা, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহŸায়ক মিজানুর রহমান প্রমুখ এলাকাবাসি।
এদিন চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক চৌধুরীর হাতে থেকে শীতের কম্বল পেয়েছেন আগুন সন্ত্রাসের শিকার খিলছাদক ডাঙ্গারচর এলাকার ২৭টি পরিবারের মধ্যে নুরুল হোসাইনের ছেলে কৃষক মোহাম্মদ ইসমাইল, মোক্তার আহামদের ছেলে নুরুল হোসাইন, মোজাহের আহামদের ছেলে আনোয়ার হোসাইন ও মোহাম্মদ ফোরকান, আহামদ হোসেনের ছেলে মোজাহের আহমদ, মোজাহের আহামদের ছেলে জাহাঙ্গীর আলম, মৃহ আহামদ হোসেনের ছেলে মোজাম্মেল হক ও মো. জাহেদ, আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন, জসিম উদ্দিন ও জমির উদ্দিন, মকবুল আলীর পুত্র আবু তাহের, আবু তৈয়বের ছেলে শাহ আলম, সাহাব উদ্দিন,সালাহ উদ্দিন ও নেজাম উদ্দিন, আবু তাহেরের ছেলে আবু ছালেক ও বশির আহমদ, মৌলভী আব্দুলাহর ছেলে মো. মোস্তফা, আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন, এজাহার আহামদের ছেলে নবী হোসাইন, আবুল কাশেমের ছেলে আবু হানিফ ও আলী আকবরের পরিবার।##
