৪২তম বিসিএস : নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে তিন হাজার ৯৫৭ জনকে চিকিৎসক (সহকারী সার্জন) হিসেবে নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তাদের নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তিন হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

গত বছরের ৯ সেপ্টেম্বর ৪২তম বিসিএসের ফল প্রকাশ করেছে পিএসসি। এর মাধ্যমে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে।