নুরুল করিম রাসেল,নিজস্ব প্রতিনিধি-১৭ নভেম্বর ২০২২।
সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন করোনা মহামারি কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীও আধুনিকায়নের পথে এগুচ্ছে এবং দিন দিন সক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে।
সেনা প্রধান আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনাবাহিনীর আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন যত আধুনিক অস্ত্র আমরা কিনি না কেন, যত ডিজিলাইটেশন করি না কেন, যারা এটা পরিচালনা করবে তারা যদি সুদক্ষ না হয় তাহলে এগুলো সমস্ত ব্যর্থ হবে। এজন্য আমাদের দরকার কঠোর প্রশিক্ষণ। সেনাবাহিনীর প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ। এই মূল মন্ত্র ধারণ করে সেনাবাহিনী এগুচ্ছে। যতগুলো প্রশিক্ষণ সেনাবাহিনী করে, তার মধ্যে এসল্ট প্রশিক্ষণটা খুবই কঠিন ও কাছাকাছি যুদ্ধের জন্য অত্যন্ত উপযোগী। একটা রণকৌশলে শারীরিক যে কসরতগুলো দরকার হয় সেসবগুলো এসল্ট প্রশিক্ষণে আছে।
দু’বছর করোনার জন্য বন্ধ থাকার পরও এবার প্রশিক্ষণে দেখলাম আগের যে গড় সময় ছিল তার চেয়ে গড় সময় কমেছে। তার মানে হলো আগের চেয়ে সেনাবাহিনী অনেক বেশি দক্ষতা অর্জন করেছেন।
তিনি আরও বলেন , বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারি দেশ। এই অর্জন কিন্তু শুধু শুধু অর্জিত হয়নি, এর জন্য বাংলদেশ সেনাবাহিনীর অনেক ত্যাগ, পরিশ্রম করতে হয়েছে, অনেক দক্ষতা দেখাতে হয়েছে। এটা বাংলদেশ সেনাবাহিনীর ধরে রাখতে হবে।
প্রশিক্ষণে মনোযোগ দেয়ার পাশাপাশি মূল দায়িত্ব মাতৃভূমিকে বহি:শত্রু আক্রমণ থেকে রক্ষা করতে হবে। এরই জন্য সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের মানুসিকতা থাকতে হবে
