ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত ; টেকনাফ বাহারছড়া ইউপি চেয়ারম্যান-সচিব আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহিবুল্লাহ মুহিব: ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ ও সচিব রিয়াজুল হক (বর্তমানে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সচিব) কে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টােবর) বেলা সাড়ে ১১ টারদিকে তাদের আদালত চত্বর থেকে আটক করা হয়।

দুদক সুত্রে জানাযায়, ভুয়া ১২টি প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাত করেছে ইউপি চেয়ারম্যান মৌলানা আজিজ ও তৎকালীন সচিব রিয়াজুল হক। এ দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাদের আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম দক্ষিণের কর্মকর্তা জাফর সাদেক শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির মামলায় তাদেরকে আটক করা হয়েছে। পরবর্তীতের আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।