মোংলা-কক্সবাজারে কোস্টগার্ডের পৃথক অভিযান : ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
মোংলা ও কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই ডাকাত ও একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ধারালো অস্ত্র, ইয়াবা ও অপহৃত ৩ জেলেকে উদ্ধার করা হয়।

কোস্টগাড সূত্রে জানা যায়, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পৃথক দুইটি অভিযানে ধারালো অস্ত্রসহ ডাকাত ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকালে বিসিজি স্টেশান হারবারিয়া কর্তৃক মোংলা থানার আওতাধীন ধানসিদ্ধির চর এলাকায় ডাকতিয়া খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে রফিক বাহিনীর ০২ জন ডাকাত হোসেন শেখ (২৮) ও রুবেল শেখ (২১) কে ধারালো দুইটি রামদাসহ আটক করা হয়। এসময় ডাকাতদের কাছে জিম্মি করে রাখা ০৩ জন জেলে শাহজাহান শেখ (৫৮), অজিৎ মজুমদার (৬৫) ও আশরাফ শেখ (৫৫) কে উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত রামদা ও আটককৃত ডাকাতদ্বয়কে মোংলা থানায় এবং উদ্ধারকৃত জেলেদের স্থানীয় জনপ্রতিনিধীর নিকট হস্তান্তর করা হয়েছে।
press pic 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়াও অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২০০০ ঘটিকায় বিসিজি স্টেশান কক্সবাজার কর্তৃক কক্সবাজার থানাধীন নুনিয়াছড়া শিল্প এলাকা হতে ৬৫০ পিস ইয়াবাসহ মোঃ শফিউল্লাহ (৫৫) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী ইয়াবাগুলো খুচরা বিক্রির জন্য অপেক্ষা করছিল বলে জানায় । জব্দকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার, ডাকাতি দমনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবল¤¦ন করে অভিযান অব্যাহত রেখেছে এবং উক্ত সাফল্য নিয়মিত অভিযানেরই অংশ। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।