৪০ হাজার ইয়াবাসহ সাবরাং অালীর ডেইলের আব্দুর করিম আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আব্দুল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১০ জুন শনিবার সকালে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। সে ওই এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দীন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় অপর দু’জনকে পলাতক আসামী করে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।