ফের ৩টি ভেলায় ভেসে আসল ১৩০ রোহিঙ্গা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ প্রতিনিধি।
মিয়ানমার রাখাইন থেকে ফের ভেলায় ভেসে আসলো ১৩০ রোহিঙ্গা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় দিকে রাখাইনের ধংখালী চর থেকে তারা রওনা দেন। প্রায় চার ঘন্টা নাফ নদে ভেসে সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে ভেলায় করে ৭০ জন রোহিঙ্গার একটি দল পৌঁছেন। এর পর আধা ঘন্টার ব্যবধানে অপর এক ভেলায় করে ৬০ জন রোহিঙ্গার দল শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ায় পৌছেন। এছাড়া সকাল ৯ টার দিকে রোহিঙ্গা ২ যুবক প্লাস্টিক জারিকেন নিয়ে সাতারে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে আসে। এতে ৬১ শিশু, ৪০ নারী ও ২৯ পুরুষ রয়েছে। এ সব রোহিঙ্গাদের স্থানীয় বিজিবি উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে।