মুহাম্মদ জাহাঙ্গীর আলম : চট্টগ্রাম মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক, অস্ত্র, গুলি উদ্ধার এবং সার্বিক কর্ম মূল্যায়নে টেকনাফ মডেল থানার এসআই মশিউর রহমান ২য় বারের মতো চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআইয়ের ক্রেস্ট অর্জন করেছেন।
২১ জানুয়ারী সকাল ১১টায় চট্টগ্রাম রেঞ্জ হলরোমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পর্যালোচনা সভা শেষে চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রশাসন) গোলাম ফারুক খাঁন, ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) এবং কক্সবাজার জেলা পুলিশ সুপারের নিকট হতে মাদক, অস্ত্র, গুলি উদ্ধার এবং সার্বিক কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ আনুষ্ঠানিকভাবে পৃথক ৩টি সম্মননা ক্রেস্ট তুলে দেন টেকনাফ মডেল থানার এসআই মশিউর রহমানের হাতে। টেকনাফ মডেল থানার এসআই মোঃ মশিউর রহমান গত ডিসেম্বর-২০১৯ইং মাসে টেকনাফে সর্বোচ্চ মাদক, অস্ত্র, গুলি উদ্ধার এবং ওয়ারেন্টভূক্ত আসামী আটকে রেঞ্জ পর্যায়ে ২য় বারের মত শ্রেষ্ঠত্বের এই বিশেষ সম্মাননা ক্রেস্ট অর্জন করেন।
২য় বারের মত এই সম্মান অর্জনের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সম্মাননা ক্রেস্ট দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে আরো উৎসাহ যোগাবে। তিনি এই সাফল্যের জন্য টেকনাফ মডেল থানার ওসিসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য,তিনি পুরো টেকনাফে মাদক চোরাকারবারী, সংঘবদ্ধ ডাকাত, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের বিরুদ্ধে এসআই মশিউর রহমান জীবন বাজি রেখে সফল অভিযান পরিচালনা করে আসছেন। তাঁরই দুঃসাহসিক কার্য্যক্রমে সীমান্তের অপরাধীরা এলাকা ছাড়তে বাধ্য হয়। আগামীতে জনসাধারণ যাবতীয় অপরাধের বিরুদ্ধে এসআই মশিউরের মতো আপোষহীন অভিযান অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। ##
