বিশেষ প্রতিবেদক : টেকনাফে মামলা বিরোধের জেরধরে গৃহবধুর অনুপস্থিতিতে বসত-বাড়িতে অগ্নিসংযোগ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
জানা যায়, ২৫ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টারদিকে টেকনাফের শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার নাছির উদ্দিনের স্ত্রী রাজিয়া সোলতানা গত ২দিনধরে বাপের বাড়ি অবস্থানের সুযোগে দীর্ঘদিন ধরে সীমানা, ঘেরা-বেড়া বিরোধের জেরধরে জি/আর ৩৩৬/১৩ইং মামলায় অভিযুক্ত আসামীরাসহ তাদের সহযোগীরা মিলে বাড়িতে অগ্নিসংযোগ করে এবং নগদ ৪ লক্ষ টাকা সমমূল্যের মুল্যবান আসবাবপত্র ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে গৃহকত্রী রাজিয়া অভিযোগ করেন। স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম রেজু অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করেন তবে আগুনের উৎপত্তি সম্পর্কে এখনো জানতে পারেনি বলে জানান। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
